বিধিবদ্ধ রিজার্ভ বলতে কী বোঝায়?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক তার আমানতের যে অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখে তাকে বিধিবদ্ধ রিজার্ভ বলা হয়। তালিকাভুক্তির শর্ত হিসেবে বাণিজ্যিক ব্যাংক তার আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখে। এ জমাকৃত তহবিলই হলো বিধিবদ্ধ রিজার্ভ। এটি বাণিজ্যিক ব্যাংক তার তারল্য সংকটে ব্যবহার করার সুযোগ পায়। সহায়ক তথ্য: তালিকভুক্ত ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত বাণিজ্যিক ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক বলে। তারল্য সংকট : বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের চেকের অর্থ চাহিবামাত্র প্রদানে ব্যর্থ হলে অর্থাৎ ব্যাংকের তহবিলে নগদ অর্থের ঘাটতি হলে তাকে তারল্য সংকট বলে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
বিধিবদ্ধ রিজার্ভ বলতে কী বোঝায়?
উত্তর