রতনপুর এলাকায় ব্যাংক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনুমতি প্রদানকারী ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উত্তর: রতনপুর এলাকায় ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুমতি প্রদানকারী 'ক' ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। জনকল্যাণ এ ব্যাংকের মূল উদ্দেশ্য। এ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়া এ ব্যাংক বিভিন্ন কাজের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। উদ্দীপকে রতনপুর এলাকায় কোনো ব্যাংক না থাকায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে এলাকার কিছু ব্যবসায়ী 'ক' ব্যাংক-এর অনুমতি নিয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। নতুন ব্যাংক স্থাপনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রয়োজন হয়। এখানে অনুমোদনকারী ব্যাংকটি হলো 'ক' ব্যাংক। তাই 'ক' ব্যাংকটি নিঃসন্দেহে একটি কেন্দ্রীয় ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
রতনপুর এলাকায় ব্যাংক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনুমতি প্রদানকারী ব্যা…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর