ওয়াহিদুর রহমান কোন ব্যাংকের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ওয়াহিদুর রহমান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের নোট ও মুদ্রা প্রচলন, মুদ্রামান সংরক্ষণ, ব্যাংকিং খাতের নেতৃত্ব প্রদান এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্তরের স্থিতিশীলতা বজায় রাখে। বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকে পলাশের মামা ওয়াহিদুর রহমান একজন ব্যাংক কর্মকর্তা। পলাশ জামালপুর থেকে ঢাকা এসে তার মামার অফিসে দেখা করল। তার মামার অফিস মতিঝিল শাপলা চত্বরের পাশে অবস্থিত। তিনি পলাশকে তার কর্মরত ব্যাংকিং প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, ব্যাংকটি অন্যান্য সকল আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। একই সাথে নতুন ব্যাংক ও ব্যাংকের শাখা খোলার অনুমতি দেয়। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক তার তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকসমূহের কাজ তদারকি করে। বাংলাদেশ ব্যাংক-এর পরিদর্শন বিভাগ সকল বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহকে পরিদর্শনের মাধ্যমে আইনের শৃঙ্খলে আবদ্ধ রাখে। উদ্দীপকে পলাশের মামা ওয়াহিদুর রহমানের বক্তব্য অনুযায়ী উল্লিখিত ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
ওয়াহিদুর রহমান কোন ব্যাংকের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর