বেকারত্ব দূরীকরণে উক্ত ব্যাংকটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। বেকারত্ব একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে বাধা তৈরি করে। দেশের বিনিয়োগ বাড়ানো, বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি, আত্মকর্মসংস্থান ঋণ, নতুন ব্যাংক প্রতিষ্ঠা ও শাখা বৃদ্ধি ইত্যাদি কাজের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব। উদ্দীপকে পলাশের মামা জনাব ওয়াহিদুর রহমান একজন ব্যাংক কর্মকর্তা। তিনি বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছেন। পলাশ লক্ষ করে যে, উক্ত ব্যাংকে তার মামা ছাড়াও আরও অনেকে কর্মরত আছেন। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংক ও ব্যাংকের শাখা খোলার অনুমতি দিয়ে থাকে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকের শাখার সংখ্যা বেড়ে যায় এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়াতে সাহায্য করে। এতে কাজের ক্ষেত্র বেড়ে যায়। এছাড়াও রাংলাদেশ ব্যাংক বেকার যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়। এতে যুবকদের কর্মদক্ষতা বাড়ে, যা বেকারত্ব দূর করতে সহায়ক ভূমিকা পালন করে। আবার যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহী করতে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ সুবিধা দেয়। এ সব কাজের মাধ্যমে দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
বেকারত্ব দূরীকরণে উক্ত ব্যাংকটির ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর