উদ্দীপকে 'অন্বেষা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অন্বেষা ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক সরকারি মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। এটি সরকারের পক্ষে দেশে নোট ও মুদ্রা ইস্যু করে। তাছাড়া এ ব্যাংক প্রয়োজনের সময় বাণিজ্যিক ব্যাংককে ঋণ ও পরামর্শ দিয়ে থাকে। উদ্দীপকে স্বপ্নীল ব্যাংক বেশি পরিমাণে ঋণ দেওয়ার কারণে তারল্য সংকটে পড়ে। এক্ষেত্রে ব্যাংকটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ না পেলে অন্বেষা ব্যাংক তাকে সাহায্য করে। এছাড়া আর্থিক অবস্থার উন্নয়নের জন্য অন্বেষা ব্যাংক বিভিন্ন ধরনের পরামর্শও দেয়। এখানে অন্বেষা ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে। তাই বলা যায়, অন্বেষা ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে 'অন্বেষা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর