ব্যাংকিং খাতে উক্ত ব্যাংকটির ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: ব্যাংকিং খাতের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে জনাব মিসির আলীর ব্যাংকটির ভূমিকা অপরিসীম। এ ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। জনকল্যাণ কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। এ ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থা ও মুদ্রা বাজারের নিয়ন্ত্রক। উদ্দীপকে জনাব মিসির আলী কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা। তার ব্যাংকটি দেশের অন্যান্য সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। দেশে নতুন ব্যাংক ও ব্যাংকের শাখা খোলার ক্ষেত্রে তার ব্যাংকটি অনুমতি দিয়ে থাকে। দেশের অর্থনীতির প্রয়োজনে ও অর্থনীতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য উক্ত ব্যাংকটি দেশের পুরো ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। অন্যান্য ব্যাংকগুলোর জন্য এ ব্যাংক পরিচালনা সংক্রান্ত নীতিমালা তৈরি করে। এছাড়া দেশের মধ্যে একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এ ব্যাংক সাহায্য করে। পক্ষান্তরে নতুন ব্যাংক ও শাখা খোলার অনুমতি দিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসেবে ব্যাংকটি দেশের ঋণ প্রবাহে ভারসাম্য অবস্থা বজায় রাখে। পাশাপাশি মূল্যস্তর স্থিতিশীল রাখে। সুতরাং বলা যায়, জনাব মিসির আলীর ব্যাংকটি ব্যাংকিং খাতে বিশেষ ভূমিকা রাখছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
ব্যাংকিং খাতে উক্ত ব্যাংকটির ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর