উদ্দীপকে উল্লিখিত 'সুরভী' ব্যাংক কী ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'সুরভী' ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। আমানত গ্রহণ ও ঋণদান ছাড়াও এ ব্যাংক মূলধন গঠন, ঋণ আমানত সৃষ্টি, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, অর্থ স্থানান্তর, অর্থের নিরাপত্তা প্রদান ইত্যাদি কাজ সম্পাদন করে থাকে। উদ্দীপকে লক্ষণীয় যে, 'সুরভী' ব্যাংক ঋণ গ্রহণের জন্য গ্রাহককে হিসাব খুলতে বলে। অর্থাৎ ব্যাংকটি গ্রাহকদের ঋণদান করে থাকে এবং ঋণ আমানতি হিসাব খোলার সুবিধা দেয়। ব্যাংকটির একজন গ্রাহক সুমি তার হিসাব থেকে ছেলের হিসাবে টাকা পাঠালেন। উক্ত ব্যাংকটি সুমির মতো গ্রাহকদের অর্থ স্থানান্তর সুবিধা দেয়। পাশাপাশি ব্যাংকটি গ্রাহকের পক্ষে জীবন বিমা প্রিমিয়াম পরিশোধ করে। 'সুরভী' ব্যাংকের কার্যক্রম বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'সুরভী' ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'সুরভী' ব্যাংক কী ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর