শেয়ারFacebookWhatsApp

মুদ্রাবাজার এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কোন ব্যাংকটি বেশি তাৎপর্যপূর্ণ? বিশ্লেষণ কর।

উত্তর: মুদ্রাবাজার ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে উদ্দীপকের Y ব্যাংকটি বেশি তাৎপর্যপূর্ণ। একটি দেশের প্রধান ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক সুসংগঠিত ও নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি এবং অর্থনৈতিক কল্যাণসাধনে নানাবিধ কর্মসম্পাদন করে থাকে। অপরদিকে, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নির্দেশনা মেনে পরিচালিত বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ, ঋণদান, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যি সহায়তাসহ বহুমুখী কার্য সম্পাদন করে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। উদ্দীপকে লক্ষণীয় যে, X ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণদান করে। অর্থাৎ ব্যাংকটি স্বল্পসুদে আমানত সংগ্রহ করে এবং অধিক সুদে ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। সুতরাং X ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক। অপরদিকে, Y ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক এবং ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। মূলত এ ধরনের কাজ ও দায়িত্ব পালন করে থাকে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং বলা যায়, Y ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট নীতিমালা ও দিকনির্দেশনা দেয় এবং অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে। এছাড়া বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ ও মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে, বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে। যার ফলে কৃষি, শিল্প, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে প্রভূত উন্নয়নসাধিত হয়, যা দেশের মোট উৎপাদন ও মাথাপিছু আয় বৃদ্ধি করে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে। তবে তুলনামূলক বিচারে মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে মুদ্রাবাজার ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে Y ব্যাংকটি বেশি তাৎপর্যপূর্ণ।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল

মুদ্রাবাজার এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কোন ব্যাংকটি বেশি ত…

উদ্দীপক

জনাব হাসিব X নামক একটি ব্যাংকের কর্মকর্তা। X ব্যাংকের প্রধান কাজ হলো আমানত সংগ্রহ এবং ঋণ দান করা। তার বন্ধু হারুন সাহেব Y নামক একটি ব্যাংকের কর্মকর্তা। হারুন সাহেবের ব্যাংকটি মুদ্রাবাজারের অভিভাবক ও ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে থাকে।

Jessore · 2025

উত্তর

কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হলো জনকল্যাণ।

উত্তর

তালিকাভুক্তির শর্ত হিসেবে বাণিজ্যিক ব্যাংককে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে যে পরিমাণ অর্থ জমা রাখতে হয় তাকে বিধিবদ্ধ রিজার্ভ বলে। বিধিবদ্ধ রিজার্ভ ব্যতীত কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হতে পারবে না। তালিকাভুক্তির শর্ত হিসেবে বাণিজ্যিক ব্যাংক তার আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখে। বাধ্যতামূলকভাবে জমা রাখা এ তহবিলকেই বিধিবদ্ধ রিজার্ভ বলে।

উত্তর

উদ্দীপকে X ব্যাংক ও Y. ব্যাংকের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসেবে সম্পর্ক বিদ্যমান। নিয়ন্ত্রক কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার, পরিচালক ও হিসেবে কাজ করে। এ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক এবং ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । উদ্দীপকে লক্ষণীয় যে, X ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণদান করে মুনাফা অর্জন করে থাকে। অর্থাৎ ব্যাংকটি হলো একটি বাণিজ্যিক ব্যাংক। অপরদিকে, Y ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক ও ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। এক্ষেত্রে X ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে Y ব্যাংক X ব্যাংকের মতো বাণিজ্যিক র্যাংকগুলোর অভিভাবক হিসেবে কাজ করে। এছাড়া X ব্যাংকের মতো বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক সংকটময় মুহূর্তে Y ব্যাংক ঋণ সহায়তা দিয়ে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে ভূমিকা রাখে। তাই বলা যায়, X ব্যাংক ও Y ব্যাংকের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক হিসেবে সম্পর্ক বিদ্যমান।

উত্তর

মুদ্রাবাজার ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে উদ্দীপকের Y ব্যাংকটি বেশি তাৎপর্যপূর্ণ। একটি দেশের প্রধান ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক সুসংগঠিত ও নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি এবং অর্থনৈতিক কল্যাণসাধনে নানাবিধ কর্মসম্পাদন করে থাকে। অপরদিকে, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নির্দেশনা মেনে পরিচালিত বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ, ঋণদান, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যি সহায়তাসহ বহুমুখী কার্য সম্পাদন করে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। উদ্দীপকে লক্ষণীয় যে, X ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণদান করে। অর্থাৎ ব্যাংকটি স্বল্পসুদে আমানত সংগ্রহ করে এবং অধিক সুদে ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। সুতরাং X ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক। অপরদিকে, Y ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক এবং ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। মূলত এ ধরনের কাজ ও দায়িত্ব পালন করে থাকে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং বলা যায়, Y ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট নীতিমালা ও দিকনির্দেশনা দেয় এবং অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে। এছাড়া বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ ও মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে, বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে। যার ফলে কৃষি, শিল্প, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে প্রভূত উন্নয়নসাধিত হয়, যা দেশের মোট উৎপাদন ও মাথাপিছু আয় বৃদ্ধি করে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে। তবে তুলনামূলক বিচারে মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে মুদ্রাবাজার ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে Y ব্যাংকটি বেশি তাৎপর্যপূর্ণ।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পলাশের মামা ওয়াহিদুর রহমান একজন ব্যাংক কর্মকর্তা। জামালপুর থেকে ঢাকায় এসে পলাশ মতিঝিল শাপলা চত্বরের পাশে অবস্থিত তার মামার অফিসে দেখা করল। তার মামা তাকে বললেন যে, ব্যাংকটি অন্যান্য সকল আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। পাশাপাশি নতুন ব্যাংক ও ব্যাংকের শাখা খোলার অনুমতি দিয়ে থাকে। পলাশ লক্ষ করে যে, উক্ত ব্যাংকে তার মামা ছাড়াও আর অনেকে কর্মরত আছেন।

Combined · 2017

গ
ওয়াহিদুর রহমান কোন ব্যাংকের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
ঘ
বেকারত্ব দূরীকরণে উক্ত ব্যাংকটির ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিধিবদ্ধ রিজার্ভ বলতে কী বোঝায়?

বিধিবদ্ধ রিজার্ভ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হস্তান্তরযোগ্য বিনিময় বিল কোনটি?

হস্তান্তরযোগ্য বিনিময় বিল কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রতনপুর এলাকায় কোনো ব্যাংক না থাকায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে এলাকার কিছু ব্যবসায়ী 'ক' ব্যাংক-এর অনুমতি নিয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। 'ক' ব্যাংক এ বছর দেশের বাজেট প্রণয়নে এবং বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে। গত মাসে ব্যাংকটি ১০১০ হাজার মার্কিন ডলার সংরক্ষণ করে।

Dinajpur · 2019

গ
রতনপুর এলাকায় ব্যাংক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনুমতি প্রদানকারী ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত 'ক' ব্যাংক-এর সম্পাদিত কার্যাবলি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কী?

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বপ্নীল ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। বাজারে দুর্গাপূজার আগে ক্রেতাদের কাছে তৈরি পোশাকের চাহিদা বেড়ে যায়। তাই ব্যাংকটি পোশাক ব্যবসায়ীদেরকে বিপুল পরিমাণে ঋণ দিয়েছে। ফলে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। স্বপ্নীল ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে অর্থ চেয়ে ব্যর্থ হয়ে অবশেষে অন্বেষা ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করে। অন্বেষা ব্যাংক স্বপ্নীল ব্যাংক-এর পাশে এসে দাঁড়ায় এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করে। এক পর্যায়ে ব্যাংকটিতে প্রয়োজনীয় প্রশাসক নিয়োগপূর্বক উন্নয়নের দায়িত্বভার গ্রহণ করে। এতে ধীরে ধীরে ব্যাংকটির আর্থিক অবস্থার অগ্রগতি ঘটে।

Sylhet · 2019

গ
উদ্দীপকে 'অন্বেষা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে 'স্বপ্নীল ব্যাংক' এবং অন্বেষা ব্যাংক'-এর সম্পর্ক মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কেন্দ্রীয় ব্যাংক কীভাবে মুদ্রার মান তথা ক্রয়ক্ষমতা সংরক্ষণ করে? ব্যাখ্যা করো।

কেন্দ্রীয় ব্যাংক কীভাবে মুদ্রার মান তথা ক্রয়ক্ষমতা সংরক্ষণ করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিকাশ ঘর কী?

নিকাশ ঘর কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বেকারত্ব দূরীকরণে উক্ত ব্যাংকটির ভূমিকা মূল্যায়ন করো।ওয়াহিদুর রহমান কোন ব্যাংকের কর্মকর্তা? ব্যাখ্যা করো।বিধিবদ্ধ রিজার্ভ বলতে কী বোঝায়?হস্তান্তরযোগ্য বিনিময় বিল কোনটি?উদ্দীপকে উল্লিখিত 'ক' ব্যাংক-এর সম্পাদিত কার্যাবলি বিশ্লেষণ করো।রতনপুর এলাকায় ব্যাংক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনুমতি প্রদানকারী ব্যাংকটি কোন ধরনেকেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কী?উদ্দীপকে 'স্বপ্নীল ব্যাংক' এবং অন্বেষা ব্যাংক'-এর সম্পর্ক মূল্যায়ন করো।উদ্দীপকে 'অন্বেষা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।কেন্দ্রীয় ব্যাংক কীভাবে মুদ্রার মান তথা ক্রয়ক্ষমতা সংরক্ষণ করে? ব্যাখ্যা করো।নিকাশ ঘর কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।