তাসফিনের কর্মরত ব্যাংকটির ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তাসফিনের কর্মরত ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। বাজারের চাহিদা অনুযায়ী নোট ও মুদ্রা প্রচলন এবং নিয়ন্ত্রণ এ ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য। উদ্দীপকের তাসফিন এমন একটি ব্যাংকে চাকরি করেন, যে ব্যাংকের নাম টাকার নোটের উপর লিপিবদ্ধ থাকে। এক্ষেত্রে নোটগুলো হলো ব্যাংক নোট। ব্যাংক নোট মূলত কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে থাকে। তাই সব নোটের উপর কেন্দ্রীয় ব্যাংকের নাম লেখা থাকে। বাজারের চাহিদা অনুযায়ী নোট ও মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবেও নোট ইস্যু করার একক অধিকার শুধু কেন্দ্রীয় ব্যাংকের। তাই বলা যায়, তাসফিনের কর্মরত ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
তাসফিনের কর্মরত ব্যাংকটির ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর