মুদ্রাবাজার নিয়ন্ত্রণে 'মালতী' ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে কি তুমি মনে কর? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মুদ্রাবাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'মালতী' ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এ ব্যাংক অর্থনৈতিক কল্যাণসাধনের লক্ষ্যে সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি এবং নিয়মনীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। উদ্দীপকের 'মালতী' ব্যাংক 'সুরভী' ব্যাংকের ঋণের সুদ নির্ধারণ করে দেয়। ব্যাংকটি বিভিন্ন প্রকার ঋণ প্রদানে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করে। এছাড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মূল্যস্তর কীভাবে স্থিতিশীল রাখা যায় তা নিয়ে সেমিনার আয়োজন করার মাধ্যমে প্রচারণা চালায়। এসব গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের মাধ্যমে 'মালতী' ব্যাংক মুদ্রাবাজার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। সুতরাং কার্যক্রম বিবেচনায় বলা যায়, 'মালতী' ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রাবাজারের অন্তর্ভুক্ত থাকে বিভিন্ন ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের যাবতীয় কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। যার ফলে মুদ্রাবাজার আপন ইচ্ছে ও গতিতে না চলে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হয়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক বাজারের চাহিদা অনুযায়ী নোট ও মুদ্রা প্রচলন করে। মুদ্রা ও ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করে এ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে। যার ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। তাই বলা যায়, মুদ্রাবাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'মালতী' ব্যাংকের ভূমিকা অপরিসীম। הייwww.www.
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
মুদ্রাবাজার নিয়ন্ত্রণে 'মালতী' ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে কি …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর