তাসফিন ও তামজিদের কর্মরত ব্যাংক দুটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তাসফিন ও তামজিদের কর্মরত ব্যাংক দু'টির মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক হিসেবে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকসমূহের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক বিদ্যমান। এক্ষেত্রে কার্যবিবরণী প্রেরণ, সহযোগী, সব ব্যাংকের ব্যাংকার প্রভৃতি হিসেবে উভয় ব্যাংকের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। উদ্দীপকে তাসফিন কেন্দ্রীয় ব্যাংকে চাকরি করেন। অপরদিকে, তামজিদের কর্মরত ব্যাংকটি তাসফিনের ব্যাংকের নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন করে এবং সময়ে সময়ে রিপোর্ট প্রেরণ করে। অর্থাৎ তামজিদের ব্যাংকটি তাসফিনের ব্যাংকের অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাই বলা যায়, তামজিদের ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তার নীতি ও পরিকল্পনা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করে। আবার বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে বিভিন্ন সাহায্য-সহযোগিতা নিয়ে থাকে। এভাবে একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকসমূহকে সপ্তাহে এবং মাসে তাদের কার্যের বিবরণী কেন্দ্রীয় ব্যাংকের নিকট পাঠাতে হয়। এ প্রক্রিয়ায় উভয়ের মধ্যে গভীর সেতুবন্ধ গড়ে ওঠে। তাই বলা যায়, তাসফিন ও তামজিদের কর্মরত কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক দুটির মধ্যে সহযোগী এবং নিয়মিত কার্যবিবরণী প্রেরণের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বজায় থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
তাসফিন ও তামজিদের কর্মরত ব্যাংক দুটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর