উদ্দীপকে 'X ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'X ব্যাংক' হলো কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক সরকারি মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। এটি সরকারের পক্ষে দেশে নোট ও মুদ্রা ইস্যু করে। তাছাড়া এ ব্যাংক প্রয়োজনের সময় বাণিজ্যিক ব্যাংককে ঋণ ও পরামর্শ দিয়ে থাকে। উদ্দীপকে Y ব্যাংক বেশি পরিমাণে ঋণ দেওয়ার কারণে তারল্য সংকটে পড়ে। এক্ষেত্রে ব্যাংকটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ না পেলে X ব্যাংক তাকে সাহায্য করে। এছাড়া আর্থিক অবস্থার উন্নয়নের জন্য X ব্যাংক বিভিন্ন ধরনের পরামর্শও দেয়। এখানে X ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে। কোনো দেশে মুদ্রা প্রচলনের একচ্ছত্র অধিকার থাকে কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণ নিয়ন্ত্রণের জন্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে। আবার, ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে বাণিজ্যিক ব্যাংককে ঋণ সুবিধা প্রধান করে। তাই কার্যাবলির ভিত্তিতে বলা যায়, উদ্দীপকের 'X ব্যাংক' হলো কেন্দ্রীয় ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে 'X ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর