অন্যান্য ব্যাংককে সহযোগিতার ক্ষেত্রে 'ক' ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করো
উত্তর: ব্যাংকিং খাতের উন্নয়নে ও সহযোগিতার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'ক' ব্যাংকটির ভূমিকা অপরিসীম। কেন্দ্রেীয় ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। জনকল্যাণ এ ব্যাংকের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংক সরকারের যাবতীয় অর্থনৈতিক নীতি, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে সহায়তা করে থাকে। সরকারের নীতি বাস্তবায়নে ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময়সহ ইত্যাদি কাজ করে। এছাড়া এ ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থা ও মুদ্রা বাজারের নিয়ন্ত্রক। এ ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়। উদ্দীপকে দিনা বাবার সাথে ঢাকায় 'ক' নামক আর্থিক প্রতিষ্ঠানে যায়। তার বাবার কাছে জানতে পারে ব্যাংকটি সরকার, জনগণ ও অন্যান্য ব্যাংককে সহযোগিতা করে। সর্বোপরি ব্যাংকটি দেশের উন্নয়নে কাজ করে। দেশের অর্থনীতির প্রয়োজনে ও অর্থনীতিতে সঠিকভাবে পরিচালনা করার জন্য উদ্দীপকে 'ক' ব্যাংকটি দেশের পুরো ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। অন্যান্য ব্যাংকগুলোর জন্য এ ব্যাংক পরিচালনা সংক্রান্ত নীতিমালা তৈরি করে। এছাড়া দেশের মধ্যে একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এ ব্যাংক সাহায্য করে। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তির জন্য নিকাশঘরের সুবিধা প্রদান করে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সরকারের হিসাব পরিচালনা, কৃষি ঋণ ও শিল্পঋণ, অর্থনৈতিক পরিসংখ্যান তৈরি ইত্যাদি কাজ করে। এভাবে দেশের ব্যাংক খাতের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে ব্যাংকটি ব্যাংক ব্যবস্থার উন্নয়নে অবদান রাখছে। তাই বলা যায়, দেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অপরিসীম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
অন্যান্য ব্যাংককে সহযোগিতার ক্ষেত্রে 'ক' ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করো
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর