সৈকত সাহেব কোন প্রতিষ্ঠানে চাকরি করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব সৈকত সাহেব কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা। এ ব্যাংক দেশের সব ব্যাংকের পরিচালক ও নিয়ন্ত্রক। এ ব্যাংক দেশের মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ ও ঋণ নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা ও দায়িত্বে নিযুক্ত। প্রতিটি দেশে এ ধরনের একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকে জনাব সৈকত সাহেব একজন ব্যাংক কর্মকর্তা। ব্যাংকটি দেশের অন্যান্য সকল ব্যাংকের ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক। একই সাথে নতুন ব্যাংক ও ব্যাংকের শাখা খোলার অনুমতিও দিয়ে থাকে। মূলত দেশের কেন্দ্রীয় ব্যাংক তার তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকসমূহের কার্যক্রম তদারকি করে। এছাড়া তালিকাভুক্ত ব্যাংকগুলো নতুন শাখা খোলার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেয়। সুতরাং বলা যায়, সৈকত সাহেব কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
সৈকত সাহেব কোন প্রতিষ্ঠানে চাকরি করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর