ব্যাংক ব্যবস্থার উন্নয়নে 'X ব্যাংক' ও 'Y ব্যাংক' এর মধ্যে বিদ্যমান সম্পর্কগুলো বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে Y ব্যাংক এবং X ব্যাংক-এর মধ্যে নিয়ন্ত্রণকারী, অভিভাবক ও ব্যাংকার-গ্রাহক সম্পর্ক রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাজ নিয়ন্ত্রণ করে। নতুন ব্যাংক ও শাখা খোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হয়। তালিকাভুক্ত ব্যাংকগুলোকে তাদের সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংক ঋণ ও পরামর্শ দেয়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে অভিভাবক, নিয়ন্ত্রক ও ব্যাংকার-গ্রাহক সম্পর্ক তৈরি হয়। উদ্দীপকে Y ব্যাংক আর্থিক সংকটে পড়লে X ব্যাংক তাকে অর্থ দিয়ে সাহায্য করে। আবার আর্থিক অবস্থায় উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেয়। তাছাড়া ব্যাংকটিতে প্রয়োজনীয় প্রশাসক নিয়োগ দেয়। এখানে কাজের দিক থেকে X ব্যাংক-এর সাথে কেন্দ্রীয় ব্যাংকের মিল রয়েছে। তাই X ব্যাংক হলো একটি কেন্দ্রীয় ব্যাংক ও Y ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
ব্যাংক ব্যবস্থার উন্নয়নে 'X ব্যাংক' ও 'Y ব্যাংক' এর মধ্যে বিদ্যমান …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর