উদ্দীপকের উভয় ব্যাংকই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংক হিসেবে 'উদয়ন' ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'ইউনিক' ব্যাংক তথা উভয় ব্যাংকই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। অপরদিকে, কৃষি শিল্প ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে ঋণদান ও বিনিয়োগ করে বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, দেশের বিভিন্ন খাতে ব্যাংকিং সেবা প্রদানের জন্য 'উদয়ন' ব্যাংক প্রতিষ্ঠিত হয়। মূলত দেশের বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিতে কাজ করা বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য। সুতরাং বলা যায়, 'উদয়ন' ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক অপরদিকে, 'ইউনিক' ব্যাংক সরকারের পক্ষ হয়ে দেশের অবকাঠামোগত উন্নয়নে আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি সম্পাদন করে ও দাতা ব্যাংকগুলোকে ঋণের কিস্তি পরিশোধ করে। তাই বলা যায়, 'ইউনিক' ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কৃষি, শিল্প ও ব্যবসায়-বাণিজ্যে ঋণদান ও বিনিয়োগ করে থাকে। ফলে কৃষি, শিল্প ও বাণিজ্যিক খাতে প্রভূত উন্নয়ন সাধিত হয়, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। অপরদিকে, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন প্রকার অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে। সরকারকে দেশের অবকাঠামোগত উন্নয়নে সরকারের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সাথে সম্পর্ক স্থাপন করে। প্রয়োজনে সরকারকে বিভিন্ন খাতের উন্নয়নে ঋণদান করে থাকে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নসাধিত হয়। তাই বলা যায়, বাণিজ্যিক ব্যাংক হিসেবে 'উদয়ন' ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'ইউনিক' ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের উভয় ব্যাংকই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-মূ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর