দিনা কোন ধরনের ব্যাংকে গিয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর: দিনা কেন্দ্রীয় ব্যাংকে গিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের অভিভাবক। এটি অন্যান্য ব্যাংকের পরিচালক ও নিয়ন্ত্রক। মুদ্রাবাজারকে সুসংগঠিত করে গড়ে তুলতে এ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ, ঋণ নিয়ন্ত্রণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। উদ্দীপকে দিনা বাবার সাথে ঢাকায় 'ক' নামক একটি বড় আর্থিক প্রতিষ্ঠানে যায়। এটি সরকার, জনগণ ও অন্যান্য ব্যাংককে সহযোগিতা করে। সর্বোপরি দেশের উন্নয়নে কাজ করে থাকে। মূলত দেশের কেন্দ্রীয় ব্যাংক তার তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকসমূহের কার্যক্রম তদারকি করে। এছাড়া তালিকাভুক্ত ব্যাংকগুলো নতুন শাখা খোলার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেয়। এছাড়াও এ ব্যাংক সরকারের আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন এবং সরকারের হিসাব পরিচালনা করে। আর কেন্দ্রীয় ব্যাংকের এসব কাজের মূলেই রয়েছে জনকল্যাণ। তাই বলা যায়, উদ্দীপকে দিনা তার বাবার সাথে কেন্দ্রীয় ব্যাংকে গিয়েছিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
দিনা কোন ধরনের ব্যাংকে গিয়েছিল? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর