তালিকাভুক্ত ব্যাংক, অতালিকাভুক্ত ব্যাংক হতে নিরাপদ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হওয়ায় তালিকাভুক্ত ব্যাংক অতালিকাভুক্ত ব্যাংক হতে অধিক নিরাপদ। তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নীতি মেনে চলে। এসব ব্যাংকের যে কোনো সংকটে কেন্দ্রীয় ব্যাংক এগিয়ে আসে। অন্যদিকে অতালিকাভুক্ত ব্যাংক নিজস্ব নিয়ম-নীতি অনুযায়ী পরিচালিত হয়। তাদের ব্যবসায়িক সংকটে কেন্দ্রীয় ব্যাংক কোনো ভূমিকা রাখে না। তাই গ্রাহকের কাছে তালিকাভুক্ত ব্যাংক অতালিকাভুক্ত ব্যাংক থেকে বেশি নিরাপদ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
তালিকাভুক্ত ব্যাংক, অতালিকাভুক্ত ব্যাংক হতে নিরাপদ কেন? ব্যাখ্যা করো।
উত্তর