কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংকসমূহের ব্যাংকার বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: একটি দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে কাজ করতে হয় বলে কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক সব তালিকাভুক্ত ব্যাংকের আমানতের একটি অংশ নিজের কাছে জমা রাখে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণ দেয়। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে, পরামর্শ দেয় এবং উপদেষ্টা হিসেবে কাজ করে। তাই কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংকসমূহের ব্যাংকার বলা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংকসমূহের ব্যাংকার বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর