উদ্দীপকে 'B [গণিত] ব্যাংক প্রতিষ্ঠায় সৈকত সাহেবের ব্যাংকের ভূমিকা সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে B ব্যাংকের মতো ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অপরিসীম। এ ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। জনকল্যাণ কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। এ ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থা ও মুদ্রা বাজারের নিয়ন্ত্রক। উদ্দীপকে সৈকত সাহেবের প্রতিষ্ঠান নোট ও মুদ্রা প্রচলন করে। অর্থাৎ এটি একটি কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটি 'B [গণিত] ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেয়। 'B [গণিত] ব্যাংকে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ১৩ জন পরিচালক রয়েছে। অর্থাৎ, ব্যাংকটি হলো প্রাইভেট ব্যাংক। দেশের অর্থনীতির প্রয়োজনে ও অর্থনীতিতে সঠিকভাবে পরিচালনা করার জন্য উক্ত ব্যাংকটি দেশের পুরো ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। অন্যান্য ব্যাংকগুলোর জন্য এ ব্যাংক পরিচালনা সংক্রান্ত নীতিমালা তৈরি করে। এছাড়া দেশের মধ্যে একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এ ব্যাংক সাহায্য করে। পক্ষান্তরে নতুন ব্যাংক ও শাখা খোলার অনুমতি দিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসেবে ব্যাংকটি দেশের ঋণ প্রবাহে ভারসাম্য অবস্থা বজায় রাখে। পাশাপাশি মূল্যস্তর স্থিতিশীল রাখে। সুতরাং বলা যায়, উদ্দীপকে B ব্যাংকের মতো ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অপরিসীম। B ব্যাংকটি ব্যাংকিং খাতে বিশেষ ভূমিকা রাখবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে 'B ব্যাংক প্রতিষ্ঠায় সৈকত সাহেবের ব্যাংকের ভূমিকা সম্পর্ক…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর