সরকারের ব্যাংক হিসেবে [গণিত] ব্যাংকের সম্পাদিত কাজটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের [গণিত] ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক, যা সরকারের পক্ষে বিভিন্ন আর্থিক কার্যাবলি সম্পাদন করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের মালিকানায় প্রতিষ্ঠিত ও নিয়ন্ত্রিত। এটি সরকারের পক্ষে অর্থ লেনদেন করে, হিসাব রাখে এবং প্রয়োজনে সরকারকে ঋণ দেয়। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় এ ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবেও কাজ করে। উদ্দীপকের [গণিত] ব্যাংক সরকারের সব ধরনের রাজস্ব যেমন: আয়কর, ভ্যাট, শুল্ক ইত্যাদি আদায় হওয়ার পর জমা রাখে। এক্ষেত্রে [গণিত] ব্যাংকটি সরকারের তহবিল সংরক্ষণের কাজ করেছে। তাছাড়া সরকার [গণিত] ব্যাংক থেকে অর্থ নিয়ে বিভিন্ন খাতে ব্যয় করে। এক্ষেত্রে [গণিত] ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক সরকারকে জনকল্যাণমূলক কাজে ঋণ প্রদান করেছে। তহবিল সংরক্ষণ ও ঋণ প্রদান ছাড়াও এই ব্যাংকটি সরকারের পক্ষে বিভিন্ন আর্থিক লেনদেন করে থাকে। সরকারের বিভিন্ন অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা প্রণয়নেও [গণিত] ব্যাংক উপদেষ্টা হিসেবে কাজ করে। তাই কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
সরকারের ব্যাংক হিসেবে ব্যাংকের সম্পাদিত কাজটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর