'B [গণিত] ব্যাংক তার অধীনস্থ 'A [গণিত] ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্তর স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] ব্যাংক তার অধীনস্থ 'A [গণিত] ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্তর স্থিতিশীল রাখে। ঋণের পরিমাণ কাম্যমাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে বিভিন্ন নীতি (যেমন: ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি ইত্যাদি) প্রয়োগ করে। উদ্দীপকে উল্লেখ্য 'B [গণিত] ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, 'A [গণিত] ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। 'A [গণিত] ব্যাংকটি 'B [গণিত] ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত। ফলে 'A [গণিত] ব্যাংকটি 'B [গণিত] ব্যাংকের সব নির্দেশ মানতে বাধ্য। এক্ষেত্রে 'B [গণিত] ব্যাংকটি 'A [গণিত] ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণসহ অন্যান্য কাজে সাহায্য করে। বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি প্রভাব বিস্তার করে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক। ব্যাংকটি ঋণের যোগান ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ঋণ নিয়ন্ত্রণ করে। তবে কেন্দ্রীয় ব্যাংক আওতাভুক্ত ব্যাংকগুলোর ওপর নীতি প্রয়োগ করে এই ঋণ নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে বাজারে ঋণের পরিমাণ বেশি থাকলে কেন্দ্রীয় ব্যাংক জমার হার ও ব্যাংক হার বাড়িয়ে দেয়। ফলে বাজারে ঋণের পরিমাণ কমে যায়। আর বিপরীত পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক এই হার হ্রাস করে। এর দ্বারা অর্থনীতিতে মূল্যস্তর স্থিতিশীল হয়। উদ্দীপকের 'B [গণিত] ব্যাংকটিও একই প্রক্রিয়ায় 'A [গণিত] -এর মতো ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণ করে। তাই বলা যায়, মূল্যস্তর স্থিতিশীল রাখতে 'B [গণিত] ব্যাংকের ভূমিকা অপরীসীম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
'B ব্যাংক তার অধীনস্থ 'A ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর