অর্থনৈতিক উন্নয়নে 'ক' ব্যাংকের অবদান অনেক- ব্যাখ্যা করো।
উত্তর: অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক 'ক' অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। এটি একটি জনকল্যাণমূলক অমুনাফাভোগী জাতীয় প্রতিষ্ঠান। এটি দেশের সম্পূর্ণ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। সবার মঙ্গল নিশ্চিত এবং দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করানো এর উদ্দেশ্য। উদ্দীপকে 'ক' ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি সদস্যভুক্ত ব্যাংকগুলোকে সাহায্য সহযোগিতা করে। আবার, নতুন ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবন এবং বাস্তবায়নে ভূমিকা রাখে। অর্থাৎ ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক। মূলত জনকল্যাণ এবং দেশের সার্থেই 'ক' ব্যাংক এসব কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের নোট ইস্যু করে এবং মুদ্রার মান সংরক্ষণ করে। আবার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, হস্তান্তর, স্থানান্তরে বিশেষ ভূমিকা রাখে। পাশাপাশি কৃষিঋণ, শিল্পঋণ সহ বিভিন্ন ঋণ নীতি বাস্তবায়ন করে। ব্যাংকটি সরকারের হিসাব পরিচালনা করে ও অর্থনীতি, পরিসংখ্যান সম্পর্কিত তথ্য প্রকাশ করে। এছাড়া তালিকা ও অতালিকাভুক্ত ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রণ, গবেষণামূলক কর্মকাণ্ড, বেকারত্ব দূরীকরণ ইত্যাদি কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের এসব কাজ একটি দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষা করে। ফলে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটে। তাই বলা যায়, 'ক' ব্যাংক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
অর্থনৈতিক উন্নয়নে 'ক' ব্যাংকের অবদান অনেক- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর