কার্যভিত্তিক শ্রেণিকরণে 'দোয়েল ব্যাংক' কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উত্তর: কার্যভিত্তিক শ্রেণিকরণে দোয়েল ব্যাংক একটি কৃষি ব্যাংক। বিশেষ কোনো কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংক হলো কৃষি ব্যাংক। এ ধরনের ব্যাংক কৃষকদের বিভিন্ন মেয়াদে ঋণসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেয়। কৃষি ব্যাংক একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ ধরনের ব্যাংকের উদাহরণ। উদ্দীপকে মৎস্য চাষীদের সুবিধা দেওয়ার জন্য [গণিত] সালে দোয়েল ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটি স্থাপনের পর সারা দেশে মাছ ব্যবসায়ীদের অর্থ লেনদেন সহজ হয়। কৃষি ব্যাংকের মতো দোয়েল ব্যাংক একটি বিশেষায়িত আর্থিক ব্যাংক। শুধু মৎস্য চাষীদের উন্নয়নের ক্ষেত্রে ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়েছে। এ ব্যাংকটির মাধ্যমে মৎস্য চাষীরা আর্থিক সহায়তাসহ নানা ধরনের সুবিধা পাবে। কৃষি ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে দোয়েল ব্যাংক-এর বৈশিষ্ট্য সম্পূর্ণ মিলে যায়। তাই বলা যায়, কার্যভিত্তিক শ্রেণিকরণে 'দোয়েল ব্যাংক' একটি কৃষি ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
কার্যভিত্তিক শ্রেণিকরণে 'দোয়েল ব্যাংক' কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর