ঋণ আমানত সৃষ্টি কী? ব্যাখ্যা করো।
উত্তর: গ্রাহকদেরকে দেওয়া ঋণ থেকে পুনরায় আমানত সৃষ্টি করার প্রক্রিয়াকে ঋণ আমনত সৃষ্টি বলে। ব্যাংক ঋণগ্রহীতাকে ঋণের অর্থ সরাসরি নগদে না দিয়ে তার ব্যাংক হিসাবের মাধ্যমে দেয়। ফলে ঋণের অর্থটি ব্যাংকের কাছে পুনরায় আমানত হিসেবে জমা হয়। ঋণগ্রহীতা পরবর্তীতে সেখান থেকে উত্তোলন করে। ব্যাংক ঐ আমানতের কিছু অংশ রেখে বাকি অংশ আবার ঋণ হিসেবে মঞ্জুর করে। এভাবে ঋণ থেকে আমানত এবং আমানত থেকে ঋণের সৃষ্টি হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
ঋণ আমানত সৃষ্টি কী? ব্যাখ্যা করো।
উত্তর