শালুক ব্যাংকটি অসীমকে কোন ধরনের সহায়তা করল? ব্যাখ্যা করো।
উত্তর: প্রত্যয়পত্রের অর্থ সংগ্রহ, রপ্তানি সংক্রান্ত কাজে সহায়তা এবং উপদেশ দিয়ে শালুক ব্যাংকটি অসীমকে সহায়তা করল। বাণিজ্যিক ব্যাংকের একটি প্রধান কাজ হলো আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা। ব্যাংকটি রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা দেশিয় মুদ্রায় রূপান্তর করে। আবার, প্রত্যায়পত্রের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সহায়তা করে। এটি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ। উদ্দীপকে রপ্তানিকারক জনাব অসীম তার রপ্তানিকৃত পণ্যের লেনদেনের নিরাপত্তা নিয়ে চিন্তিত। প্রথমে শাপলা ব্যাংকের কাছে গেলে তারা কোনো সাহায্য করতে পারেনি। তবে শালুক ব্যাংক তাকে সহায়তা ও পরামর্শ দিতে চাইল। এখানে শালুক ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। জনাব অসীমের পক্ষে আমদানিকারকের মূল্য পরিশোধের সক্ষমতা জানা কষ্টকর। ফলে আমদানিকারক তাকে প্রত্যয়পত্র পাঠাবে। জনাব অসীম শালুক ব্যাংকের মাধ্যমে এই প্রত্যয়পত্রের অর্থ সংগ্রহ করবে। এছাড়াও শালুক ব্যাংক জনাব অসীমকে রপ্তানি সম্পর্কিত প্রশাসনিক কাজে সহায়তা ও পরামর্শ দিবে। এভাবে শালুক ব্যাংকটি অসীমকে তার বৈদেশিক বাণিজ্যে সাহায্য করল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
শালুক ব্যাংকটি অসীমকে কোন ধরনের সহায়তা করল? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর