শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে 'ক' ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর: কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'ক' ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণকারী, অভিভাবক, ব্যাংকার- মক্কেল ইত্যাদি সম্পর্ক রয়েছে। একটি দেশের প্রধান ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক দেশের মুদ্রাবাজার ও ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিভাবক হিসেবে কাজ করে। উদ্দীপকে 'ক' ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, আর্থিক শৃঙ্খলা রক্ষা ও সদস্যভুক্ত ব্যাংককে সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি নতুন ব্যাংকিং পণ্য উদ্ভাবন, বাস্তবায়ন ও জনকল্যাণে ব্যাংকটি ভূমিকা রাখছে। অর্থাৎ, 'ক' ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় বলে তাদের মাঝে ব্যাংকার-মক্কেল সম্পর্ক গড়ে ওঠে। আবার, নিকাশ ঘরের দায়িত্ব পালন করে তাদের মাঝে বিশেষ সম্পর্কের সৃষ্টি হয়। পাশাপাশি অভিভাবক হিসেবে বিধিবদ্ধ রিজার্ভ ও তারল্য সংরক্ষণ করে। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। এছাড়া ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট সবচেয়ে আপনজন হিসেবে পরিচিত। সর্বপরি এ ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপকের আলোকে 'ক' ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্পর্ক ব্যাখ…

উদ্দীপক

'ক' ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সদস্যভুক্ত ব্যাংকসমূহের সাহায্য সহযোগিতা প্রদান, নতুন নতুন ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবন এবং এগুলোর বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নেও ভূমিকা রাখছে এই ব্যাংক।

Jessore · 2020

উত্তর

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'ক' ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণকারী, অভিভাবক, ব্যাংকার- মক্কেল ইত্যাদি সম্পর্ক রয়েছে। একটি দেশের প্রধান ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক দেশের মুদ্রাবাজার ও ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিভাবক হিসেবে কাজ করে। উদ্দীপকে 'ক' ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, আর্থিক শৃঙ্খলা রক্ষা ও সদস্যভুক্ত ব্যাংককে সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি নতুন ব্যাংকিং পণ্য উদ্ভাবন, বাস্তবায়ন ও জনকল্যাণে ব্যাংকটি ভূমিকা রাখছে। অর্থাৎ, 'ক' ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় বলে তাদের মাঝে ব্যাংকার-মক্কেল সম্পর্ক গড়ে ওঠে। আবার, নিকাশ ঘরের দায়িত্ব পালন করে তাদের মাঝে বিশেষ সম্পর্কের সৃষ্টি হয়। পাশাপাশি অভিভাবক হিসেবে বিধিবদ্ধ রিজার্ভ ও তারল্য সংরক্ষণ করে। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। এছাড়া ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট সবচেয়ে আপনজন হিসেবে পরিচিত। সর্বপরি এ ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে।

উত্তর

অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক 'ক' অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। এটি একটি জনকল্যাণমূলক অমুনাফাভোগী জাতীয় প্রতিষ্ঠান। এটি দেশের সম্পূর্ণ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। সবার মঙ্গল নিশ্চিত এবং দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করানো এর উদ্দেশ্য। উদ্দীপকে 'ক' ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি সদস্যভুক্ত ব্যাংকগুলোকে সাহায্য সহযোগিতা করে। আবার, নতুন ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবন এবং বাস্তবায়নে ভূমিকা রাখে। অর্থাৎ ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক। মূলত জনকল্যাণ এবং দেশের সার্থেই 'ক' ব্যাংক এসব কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের নোট ইস্যু করে এবং মুদ্রার মান সংরক্ষণ করে। আবার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, হস্তান্তর, স্থানান্তরে বিশেষ ভূমিকা রাখে। পাশাপাশি কৃষিঋণ, শিল্পঋণ সহ বিভিন্ন ঋণ নীতি বাস্তবায়ন করে। ব্যাংকটি সরকারের হিসাব পরিচালনা করে ও অর্থনীতি, পরিসংখ্যান সম্পর্কিত তথ্য প্রকাশ করে। এছাড়া তালিকা ও অতালিকাভুক্ত ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রণ, গবেষণামূলক কর্মকাণ্ড, বেকারত্ব দূরীকরণ ইত্যাদি কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের এসব কাজ একটি দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষা করে। ফলে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটে। তাই বলা যায়, 'ক' ব্যাংক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পলাশের মামা ওয়াহিদুর রহমান একজন ব্যাংক কর্মকর্তা। জামালপুর থেকে ঢাকায় এসে পলাশ মতিঝিল শাপলা চত্বরের পাশে অবস্থিত তার মামার অফিসে দেখা করল। তার মামা তাকে বললেন যে, ব্যাংকটি অন্যান্য সকল আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। পাশাপাশি নতুন ব্যাংক ও ব্যাংকের শাখা খোলার অনুমতি দিয়ে থাকে। পলাশ লক্ষ করে যে, উক্ত ব্যাংকে তার মামা ছাড়াও আর অনেকে কর্মরত আছেন।

Combined · 2017

গ
ওয়াহিদুর রহমান কোন ব্যাংকের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
ঘ
বেকারত্ব দূরীকরণে উক্ত ব্যাংকটির ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিধিবদ্ধ রিজার্ভ বলতে কী বোঝায়?

বিধিবদ্ধ রিজার্ভ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হস্তান্তরযোগ্য বিনিময় বিল কোনটি?

হস্তান্তরযোগ্য বিনিময় বিল কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রতনপুর এলাকায় কোনো ব্যাংক না থাকায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে এলাকার কিছু ব্যবসায়ী 'ক' ব্যাংক-এর অনুমতি নিয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। 'ক' ব্যাংক এ বছর দেশের বাজেট প্রণয়নে এবং বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে। গত মাসে ব্যাংকটি ১০১০ হাজার মার্কিন ডলার সংরক্ষণ করে।

Dinajpur · 2019

গ
রতনপুর এলাকায় ব্যাংক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনুমতি প্রদানকারী ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত 'ক' ব্যাংক-এর সম্পাদিত কার্যাবলি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কী?

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বপ্নীল ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। বাজারে দুর্গাপূজার আগে ক্রেতাদের কাছে তৈরি পোশাকের চাহিদা বেড়ে যায়। তাই ব্যাংকটি পোশাক ব্যবসায়ীদেরকে বিপুল পরিমাণে ঋণ দিয়েছে। ফলে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। স্বপ্নীল ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে অর্থ চেয়ে ব্যর্থ হয়ে অবশেষে অন্বেষা ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করে। অন্বেষা ব্যাংক স্বপ্নীল ব্যাংক-এর পাশে এসে দাঁড়ায় এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করে। এক পর্যায়ে ব্যাংকটিতে প্রয়োজনীয় প্রশাসক নিয়োগপূর্বক উন্নয়নের দায়িত্বভার গ্রহণ করে। এতে ধীরে ধীরে ব্যাংকটির আর্থিক অবস্থার অগ্রগতি ঘটে।

Sylhet · 2019

গ
উদ্দীপকে 'অন্বেষা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে 'স্বপ্নীল ব্যাংক' এবং অন্বেষা ব্যাংক'-এর সম্পর্ক মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কেন্দ্রীয় ব্যাংক কীভাবে মুদ্রার মান তথা ক্রয়ক্ষমতা সংরক্ষণ করে? ব্যাখ্যা করো।

কেন্দ্রীয় ব্যাংক কীভাবে মুদ্রার মান তথা ক্রয়ক্ষমতা সংরক্ষণ করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিকাশ ঘর কী?

নিকাশ ঘর কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বেকারত্ব দূরীকরণে উক্ত ব্যাংকটির ভূমিকা মূল্যায়ন করো।ওয়াহিদুর রহমান কোন ব্যাংকের কর্মকর্তা? ব্যাখ্যা করো।বিধিবদ্ধ রিজার্ভ বলতে কী বোঝায়?হস্তান্তরযোগ্য বিনিময় বিল কোনটি?উদ্দীপকে উল্লিখিত 'ক' ব্যাংক-এর সম্পাদিত কার্যাবলি বিশ্লেষণ করো।রতনপুর এলাকায় ব্যাংক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনুমতি প্রদানকারী ব্যাংকটি কোন ধরনেকেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কী?উদ্দীপকে 'স্বপ্নীল ব্যাংক' এবং অন্বেষা ব্যাংক'-এর সম্পর্ক মূল্যায়ন করো।উদ্দীপকে 'অন্বেষা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।কেন্দ্রীয় ব্যাংক কীভাবে মুদ্রার মান তথা ক্রয়ক্ষমতা সংরক্ষণ করে? ব্যাখ্যা করো।নিকাশ ঘর কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।