শাপলা ব্যাংক সকল ব্যাংকের প্রতিনিধিত্ব করলেও অসীমকে সহায়তা করলো না কেন? তোমার মতামত দাও।
উত্তর: বৈদেশিক বাণিজ্যে সহায়তা করা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির আওতাভুক্ত নয় বিধায় শাপলা ব্যাংক অসীমকে সহায়তা করলো না। কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকার ভোগ করে এ ব্যাংক। এছাড়াও অন্যান্য ব্যাংক নিয়ন্ত্রণ করা এর কাজ। উদ্দীপকে জনাব অসীম একজন রপ্তানিকারক। তিনি বিদেশে রপ্তানিকৃত পণ্যের লেনদেন সম্পর্কে নিরাপত্তা পেতে শাপলা ব্যাংকের নিকট গেলেন। শাপলা ব্যাংক জানায় তারা সকল ব্যাংকের প্রতিনিধিত্ব করলেও এ বিষয়ে কাজ করে না। অর্থাৎ শাপলা ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক নিয়ন্ত্রণ করে। তালিকাভুক্ত ব্যাংক কোনো সমস্যায় পড়লে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সহায়তা চায়। কেন্দ্রীয় ব্যাংক যথাযথ সাহায্য করে ব্যাংকগুলোকে সুষ্ঠুভাবে পরিচালিত হতে সাহায্য করে। তালিকাভুক্ত ব্যাংক ব্যতীত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়া এ ব্যাংকের কাজ নয়। এছাড়াও বৈদেশিক বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে সহায়তা প্রদান এ ব্যাংকের কাজ নয়। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক বহির্ভূত কাজ হওয়ায় শাপলা ব্যাংক অসীমকে সহায়তা করল না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
শাপলা ব্যাংক সকল ব্যাংকের প্রতিনিধিত্ব করলেও অসীমকে সহায়তা করলো না …
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর