ব্যাংক ম্যানেজারের ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি ঋণ দিতে না পারার কারণ কী? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হওয়ায় ব্যাংক ম্যানেজারের ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি ঋণ দিতে পারছে না। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এ ধরনের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত নীতিমালা ও আদেশ-নির্দেশ যথাযথভাবে মানতে বাধ্য থাকে। উদ্দীপকে জনাব রাজ্জাক 'ক' ব্যাংকের ম্যানেজার। তার ধারণা বেশি ঋণ দানের মাধ্যমে বেশি মুনাফা অর্জন সম্ভব। তাই তিনি বেশি ঋণ দিতে চান। কিন্তু একটি নির্দিষ্ট ব্যাংকের অনুমতি ছাড়া 'ক' ব্যাংকটি বেশি ঋণ দিতে পারবে না। নির্দিষ্ট ব্যাংকটি হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক। আর 'ক' ব্যাংকটি উক্ত ব্যাংকের তালিকাভুক্ত। অর্থাৎ 'ক' ব্যাংকটি নির্দিষ্ট ব্যাংকের নির্দেশ মানতে বাধ্য। ঐ নির্দিষ্ট ব্যাংক ঋণের নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। তালিকাভুক্ত ব্যাংকগুলো অনুমতি ছাড়া এর বাইরে ঋণ দিতে পারবে না। সুতরাং বলা যায়, 'ক' ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংক হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি ঋণ দিতে পারবে না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
ব্যাংক ম্যানেজারের ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি ঋণ দিতে না পারার কারণ ক…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর