'দোয়েল ব্যাংক' যে প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিল, দেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নে তার ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: 'দোয়েল ব্যাংক' দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছিল যা দেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি। কেন্দ্রীয় ব্যাংক দেশর সব ব্যাংকের মুরব্বি। এটি অন্যান্য ব্যাংকের পরিচালক ও নিয়ন্ত্রক। মুদ্রাবাজারকে সুসংগঠিত করে গড়ে তুলতে এ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ, ঋণ নিয়ন্ত্রন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। উদ্দীপকে 'দোয়েল ব্যাংক' একটি বিশেষায়িত ব্যাংক। কক্সবাজারে মৎস্য চাষীদের জন্য এ ব্যাংক স্থাপিত হয়। কিন্তু [গণিত] বছর পর ব্যাংকটি আর্থিক সংকটে পড়ে। ফলে দেশের বড় একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে [গণিত] কোটি টাকা ঋণ নেয়। উদ্দীপকের বড় আর্থিক প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে। একে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। কারণ ব্যাংকসমূহের আর্থিক সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংক তাদের ঋণ দিয়ে সহায়তা করে। উদ্দীপকে 'দোয়েল ব্যাংক' বিপদে পড়লে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিয়ে সাহায্য করে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সরকারে হিসাব পরিচালনা, কৃষি ঋণ ও শিল্পঋণ, অর্থনৈতিক পরিসংখ্যান তৈরী ইত্যাদি কাজ করে। এভাবে দেশের ব্যাংক খাতের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে ব্যাংকটি ব্যাংক ব্যবস্থার উন্নয়নে অবদান রাখছে। তাই বলা যায়, দেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অপরিসীম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
'দোয়েল ব্যাংক' যে প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিল, দেশের ব্যাংক ব্যবস্থা…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর