জনাব মিসির আলী কোন ব্যাংকের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব মিসির আলী কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা। এ ব্যাংক দেশের সব ব্যাংকের পরিচালক ও নিয়ন্ত্রক। এ ব্যাংক দেশের মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ ও ঋণ নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা ও দায়িত্বে নিযুক্ত। প্রতিটি দেশে এ ধরনের একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকে জনাব মিসির আলী একজন ব্যাংক কর্মকর্তা। তার বন্ধু তার ব্যাংক সম্পর্কে জানতে চায়। তিনি জানান তার ব্যাংকটি দেশের অন্যান্য সকল ব্যাংকের ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক। একই সাথে নতুন ব্যাংক ও ব্যাংকের শাখা খোলার অনুমতিও দিয়ে থাকে। মূলত দেশের কেন্দ্রীয় ব্যাংক তার তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকসমূহের কার্যক্রম তদারকি করে।এছাড়া তালিকাভুক্ত ব্যাংকগুলো নতুন শাখা খোলার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেয়। অর্থাৎ জনাব মিসির আলীর ব্যাংকটির কার্যক্রমের সাথে দেশের কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্যের মিল রয়েছে। সুতরাং বলা যায়, জনাব মিসির আলী কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
জনাব মিসির আলী কোন ব্যাংকের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর