'ক' ব্যাংককে কম ঋণ দেওয়ার আদেশের মাধ্যমে উদ্দীপকের নির্দিষ্ট ব্যাংকটি কীভাবে সরকারকে সহায়তা করে? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'ক' ব্যাংককে কম ঋণ দেওয়ার আদেশের মাধ্যমে নির্দিষ্ট ব্যাংকটি (কেন্দ্রীয় ব্যাংক) অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে সরকারকে সহায়তা করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের যাবতীয় অর্থনৈতিক নীতি, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে সহায়তা করে থাকে। সরকারের নীতি বাস্তবায়নে ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময়সহ ইত্যাদি কাজ করে। উদ্দীপকে 'ক' ব্যাংক নির্দিষ্ট ব্যাংকের অনুমতি ছাড়া বেশি ঋণ দিতে পারে না। অর্থাৎ 'ক' ব্যাংকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের আদেশ মেনে ঋণ দেয়। যার ফলে সরকারের কাজে সহযোগিতা হয়। উক্ত কাজের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক মূলত অর্থনীতির ঋণ নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ ব্যাংকগুলোর সামর্থ্য থাকার পরেও তারা তা বিনিয়োগ করছে না। এতে দেশের মুদ্রাস্ফীতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আর এ কাজের মাধ্যমে অর্থনীতিতে ভারসাম্য বিরাজ করে। এটি মূলত সরকারেরই কাজ। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে এ কাজ করছে। সুতরাং, কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে সহায়তা করছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
'ক' ব্যাংককে কম ঋণ দেওয়ার আদেশের মাধ্যমে উদ্দীপকের নির্দিষ্ট ব্যাংক…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর