কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন?
উত্তর: ব্যাংকগুলো আর্থিক সংকটের সময় কোনো উৎস থেকে সাহায্য না পেলে কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে বলে একে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের প্রয়োজন হলে বিভিন্ন উৎস (যেমন: শেয়ার বিক্রি, অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া) থেকে তা সংগ্রহের চেষ্টা করে। তবে কোনো উৎস থেকেই ঋণ সংগ্রহ করা সম্ভব না হলে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ঋণ দেয়। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক হুন্ডি, প্রতিজ্ঞাপত্র ইত্যাদি পুনঃবাট্টা করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন?
উত্তর