কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী অনুপমা ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী অনুপমা ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক গঠিত ও পরিচালিত হয়। এ ব্যাংক জনগণের জমাকৃত অর্থ আমানত হিসেবে নেয়। তারপর সে অর্থ গ্রাহককে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে। উদ্দীপকে অনুপমা ব্যাংক জনগণের জমাকৃত অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে জমা রাখে। পরবর্তীতে ব্যাংকটি বিভিন্ন খাতে এ অর্থ ঋণ দেয়। এছাড়া ব্যাংকটি গ্রাহকদের বিভিন্ন সেবা দিয়ে থাকে। কাজের দিক থেকে অনুপমা ব্যাংক-এর সাথে বাণিজ্যিক ব্যাংকের মিল রয়েছে। সুতরাং, অনুপমা ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী অনুপমা ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্য…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর