উদ্দীপকের তথ্যের আলোকে অর্পি ব্যাংক-এর সাধারণ ব্যাংকিং কার্যক্রম মূল্যায়ন করো।
উত্তর: অর্পি ব্যাংক-এর সাধারণ ব্যাংকিং কাজগুলো হলো- কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। জনকল্যাণ কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। জনস্বার্থে এ ব্যাংক সরকার, অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাহায্য করে। সুষ্ঠু মুদ্রাবাজার পরিচালনা ও ঋণ নিয়ন্ত্রণে এ ব্যাংকের ভূমিকা রয়েছে। উদ্দীপকে অর্পি ব্যাংক নিকাশঘরের মাধ্যমে বর্ণা, অর্ণা ও স্বর্ণা ব্যাংক-এর মধ্যকার আন্তঃলেনদেন নিষ্পত্তি করে থাকে। আবার ব্যাংকটি দেশে নতুন নতুন ব্যাংক স্থাপনের মাধ্যমে বহুলোকের কাজের সুযোগ তৈরি করে দেয়। এছাড়াও ব্যাংকটি যুক্তরাষ্ট্রের [গণিত] ডলার কেনার জন্য আমাদের দেশের কত টাকার প্রয়োজন হবে তা নির্ধারণ করে দেয়। এটি বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ হিসেবে পরিচিত। নোট ও মুদ্রা প্রচলন, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ ও বিনিময়ের মাধ্যম তৈরি করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম সাধারণ কাজ। ঋণের পরিমাণ বাড়িয়ে কমিয়ে এ ব্যাংক ঋণ ও মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ করে। আবার, এ ব্যাংক বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও বিনিময় হার নির্ধারণ করে। এছাড়া ব্যাংক ব্যবস্থার উন্নয়নও কর্মসংস্থান তৈরি ও এ ব্যাংকের সাধারণ কাজের অন্তর্ভুক্ত। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে অর্পি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজ হিসেবে কর্মসংস্থান তৈরি, ও বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের তথ্যের আলোকে অর্পি ব্যাংক-এর সাধারণ ব্যাংকিং কার্যক্রম মূ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর