'ক' ব্যাংক কী হিসেবে 'খ' ব্যাংকের উদ্দীপকে উল্লিখিত কার্যাবলি সম্পাদন করে? ব্যাখ্যা করো।
উত্তর: 'ক' ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের ব্যাংকার হিসেবে উদ্দীপকে উল্লিখিত কাজ সম্পাদন করে। কেন্দ্রীয় ব্যাংক জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। সব ব্যাংকের ব্যাংকার হিসেবে এ ব্যাংক নতুন ব্যাংককে অনুমোদন ও তালিকাভুক্ত করে। আবার বিভিন্ন নীতি প্রয়োগের মাধ্যমে এ ব্যাংক বাজারে ঋণের পরিমাণ কাম্যস্তরে রাখে। উদ্দীপকে 'ক' ব্যাংক বিভিন্ন নিয়ম-নীতির মাধ্যমে 'খ' ব্যাংক-এর ঋণ নিয়ন্ত্রণ করে। আবার ব্যাংকটির নতুন শাখা খোলার অনুমতি দেয়। এছাড়া 'ক' ব্যাংক 'খ' ব্যাংককে হিসাবপত্র পরীক্ষা ও ঋণ আদায়ে সাহায্য করে। উপরে উল্লিখিত 'ক' ব্যাংক-এর কাজগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাজের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, 'ক' ব্যাংক সব ব্যাংকের ব্যাংকার হিসেবে 'খ' ব্যাংক-এর জন্য কাজগুলো করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
'ক' ব্যাংক কী হিসেবে 'খ' ব্যাংকের উদ্দীপকে উল্লিখিত কার্যাবলি সম্পা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর