উদ্দীপকে উল্লিখিত কাজটি সম্পাদনের মাধ্যমে ব্যাংক দুইটির পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কাজটি সম্পাদনের মাধ্যমে ব্যাংক দুইটির পক্ষে কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘর হিসেবে ভূমিকা রেখেছে। কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘরের কাজ পরিচালনা করে। এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যকার আন্তঃলেনদেন নিষ্পত্তি করা হয়। উদ্দীপকে অনুপমা ব্যাংক গ্রাহকের কাছ থেকে একটি চেক পান। চেকটি নিরুপমা ব্যাংক-এর। ব্যাংক উক্ত চেকের অর্থ নিরুপমা ব্যাংক থেকে সংগ্রহ না করে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করে। এখানে কেন্দ্রীয় ব্যাংক উভয় ব্যাংকের মধ্যে প্রতিনিধি হিসেবে কাজ করেছে। এটি নিকাশঘর হিসেবে পরিচিতি। ব্যাংক ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে এক ব্যাংকের চেক, বিনিময় বিল, হুন্ডি অন্য ব্যাংকে আসে। বর্তমানে ব্যাংকগুলোর মধ্যে এসব আন্তঃলেনদেন নিকাশঘরের মাধ্যমে সম্পন্ন করা হয়। ফলে গ্রাহকরা নির্দিষ্ট ব্যাংকে না গিয়ে যেকোনো ব্যাংকে গিয়ে তাদের চেকের অর্থ সংগ্রহ করতে পারছেন। এতে অর্থ ও সময়ের অপচয় হয় না। উপরিউক্তি আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক অনুপমা ও নিরূপমা ব্যাংক-এর মধ্যে নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কাজটি সম্পাদনের মাধ্যমে ব্যাংক দুইটির পক্ষে কেন্দ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর