উদ্দীপকের 'ক' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে ব্যাংকিং কাজ পরিচালনা করে। এ ব্যাংক বিনিময়ের মাধ্যম তৈরি ও অর্থ স্থানান্তরে কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করে। উদ্দীপকে 'ক' ব্যাংক আর্থিক লেনদেন ও দেনা-পাওনা নিষ্পত্তির জন্য বিনিময়ের মাধ্যম তৈরি করে। আবার ব্যাংকটি ঋণ আমানত ও তৈরি করে। এছাড়া ব্যাংকটি বিনিময় মাধ্যম ব্যবহার করে দেশের ভিতরে ও বাইরে অর্থ স্থানান্তর করে। এখানে 'ক' ব্যাংকটির সব কাজ বাণিজ্যিক ব্যাংকের কাজের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, 'ক' ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'ক' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর