জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে পদ্মা ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পদ্মা ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। এটি একটি অমুনাফাভোগী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এ ব্যাংক কাজ করে। উদ্দীপকে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় পদ্মা ব্যাংক কাজ করছে। আবার, তালিকাভুক্ত ব্যাংকগুলোকে সাহায্য-সহযোগিতা করছে। পাশাপাশি নতুন ব্যাংকিং পণ্য উদ্ভাবন ও বাস্তবায়নে অবদান রাখছে। অর্থাৎ পদ্মা ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক। এটি তার কাজের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পদ্মা ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রেখে মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করে। ফলে জনগণ ন্যায্য দামে পণ্য কিনতে পারে। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ব্যাংকটি নতুন ব্যাংক ও শাখা খোলার অনুমতি দেয়। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে মূলধন গঠনে সহায়তা করে। এ কারণে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আবার, গবেষণার মাধ্যমে নতুন ব্যাংকিং পণ্য উদ্ভাবনে অবদান রাখে। এর ফলে জনসাধারণের জীবনযাত্রা সহজ হয়। মূলত জনকল্যাণের জন্যই পদ্মা ব্যাংক কাজ করে যায়। সকলের মঙ্গল নিশ্চিত করে দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করানোই ব্যাংকটির উদ্দেশ্য। তাই বলা যায়, পদ্মা ব্যাংক ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে পদ্মা ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর