উদ্দীপকে বর্ণা, অর্ণা ও স্বর্ণা ব্যাংক-এর সাথে অর্পি ব্যাংক-এর কী ধরনের সম্পর্ক সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: সব ব্যাংকের ব্যাংকার হিসেবে উদ্দীপকে অর্পি ব্যাংক বর্ণা, অর্ণা ও স্বর্ণা ব্যাংক-এর নিকাশ ঘরের দায়িত্ব পালন করে। জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি মালিকানায় পরিচালিত ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। সরকারি ব্যাংক হিসেবে এ ব্যাংক অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের অভিভাবক বলা হয়। উদ্দীপকে কুমিল্লা শহরে বর্ণা, অর্ণা ও স্বর্ণা নামে তিনটি ব্যাংকের শাখা রয়েছে। ব্যাংকগুলো প্রতিদিন মক্কেলদের সাথে হাজারো লেনদেন করে। এতে এক ব্যাংকের চেক, ড্রাফট, পে-অর্ডার অন্য ব্যাংকের কাছে জমা হয়। পরবর্তীতে ব্যাংকগুলো অর্পি ব্যাংক-এর মাধ্যমে তাদের মধ্যকার আন্তঃলেনদেন নিষ্পত্তি করে। এক্ষেত্রে অর্পি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করছে। এ ব্যাংক নিকাশঘরের মাধ্যমে উক্ত তিনটি ব্যাংকের আন্তঃদেনা-পাওনা নিষ্পত্তি করছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে অর্পি ব্যাংক অন্য তিনটি ব্যাংকের নিকাশ ঘরের দায়িত্ব পালন করছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণা, অর্ণা ও স্বর্ণা ব্যাংক-এর সাথে অর্পি ব্যাংক-এর কী ধ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর