ব্যাংক ব্যবস্থার উন্নয়নে কোন ব্যাংকটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
উত্তর: ব্যাংক ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'খ' ব্যাংকটির ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। জনকল্যাণ এ ব্যাংকের মূল উদ্দেশ্য। এ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে 'ক' ব্যাংকটি হলো একটি বাণিজ্যিক ব্যাংক। অন্যদিকে, 'খ' ব্যাংক বিনিময় হার নির্ধারণের জন্য বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে। আবার ব্যাংক হার নীতি, জমার হার পরিবর্তন নীতি, খোলা বাজারের নীতি পদ্ধতি ব্যবহার করে বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে। 'খ' ব্যাংক-এর এসব কাজ কেন্দ্রীয় ব্যাংকের কাজের সাথে মিল রয়েছে। এতে বোঝা যায়, 'খ' ব্যাংক হলো একটি কেন্দ্রীয় ব্যাংক। দেশের অর্থনীতিকে ঠিকভাবে পরিচালনা করার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশের পুরো ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। ব্যাংকগুলোর জন্য এ ব্যাংক পরিচালনা সংক্রান্ত নীতিমালা তৈরি করে। দেশের মধ্যে একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এ ব্যাংক সাহায্য করে। তাই আমি মনে করি, ব্যাংক ব্যবস্থার উন্নয়নে 'খ' ব্যাংকটির ভূমিকা রয়েছে- উক্তিটি যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
ব্যাংক ব্যবস্থার উন্নয়নে কোন ব্যাংকটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তুমি…
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর