আন্নির বাবা কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আন্নির বাবা শিল্প ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। শিল্পখাতের উন্নয়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় শিল্প ব্যাংক। এ ব্যাংক নতুন উদ্যোক্তা তৈরি ও বর্তমান উদ্যোক্তাদের সাহায্য করার মাধ্যমে শিল্প উন্নয়নে ভূমিকা রাখে। এ ব্যাংক যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয় কারখানা নির্মাণ ইত্যাদির জন্য ঋণ দিয়ে থাকে। উদ্দীপকে আন্নির বাবা একটি জাহাজ ভাঙ্গা শিল্প কারখানার মালিক। তিনি কারখানা নির্মাণের জন্য একটি ব্যাংক থেকে [গণিত] লক্ষ টাকা ঋণ নেন। এখানে জাহাজ ভাঙ্গা প্রতিষ্ঠানটি দেশের একটি শিল্প খাত। দেশের শিল্পখাতের উন্নয়নকল্পে কারখানা নির্মাণের জন্য শিল্প ব্যাংক ঋণ দিয়ে থাকে। এই আলোকে বলা যায়, উদ্দীপকে আন্নির বাবাকে শিল্প ব্যাংক ঋণ দিয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
আন্নির বাবা কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর