'খ' ব্যাংক-এর অর্থ সংকটে 'ক' ব্যাংক-এর শরণাপন্ন হওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'খ' ব্যাংক-এর অর্থ সংকটে 'ক' ব্যাংক-এর শরণাপন্ন হওয়া একটি যৌক্তিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। কেন্দ্রীয় ব্যাংককে বাণিজ্যিক ব্যাংকসমূহের ব্যাংকার বলা হয়। এজন্য ব্যাংকটি দেশের তালিকাভুক্ত ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ দেয়। তাই এ ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থলও বলা হয়। উদ্দীপকে 'খ' ব্যাংক তারল্য নীতি মেনে না চলার কারণে আর্থিক সংকটে পড়ে। ফলে ব্যাংকে নগদ অর্থের ঘাটতি দেখা দেয়। তাই ব্যাংক আর্থিক সাহায্য ও পরামর্শের জন্য 'ক' ব্যাংক-এর কাছে শরণাপন্ন হয়। বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটে পড়লে প্রথমে বিভিন্ন উৎসের কাছে সাহায্য চায়। সাহায্য না পেলে অবশেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে শরণাপন্ন হয়। অতপর কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে উক্ত ব্যাংককে সাহায্য করে ও পরামর্শ দেয়। উপরিউক্ত আলোকে বলা যায়, উদ্দীপকে 'খ' ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসেবে 'ক' ব্যাংক-এর কাছে আর্থিক সাহায্য চাওয়াটা সম্পূর্ণ যৌক্তিক ছিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
'খ' ব্যাংক-এর অর্থ সংকটে 'ক' ব্যাংক-এর শরণাপন্ন হওয়ার যৌক্তিকতা বিশ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর