আন্নির চাচা যে ব্যাংকে চাকরি করেন তা দেশের প্রধান ব্যাংক- -বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে আন্নির চাচা বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন, যা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের প্রধান ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে পরিচালিত মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। তাই এ ব্যাংক মুদ্রাবাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। এ ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকগুলোর কাজও নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে আন্নির চাচা একটি ব্যাংকে চাকরি করেন। ব্যাংকটি সরকারি মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে এ ব্যাংক নিয়ন্ত্রণ করা হয়। মালিকানা এবং পরিচালনার দিক থেকে ব্যাংকটির সাথে কেন্দ্রীয় ব্যাংকের মিল আছে। তাই এটি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক তথা প্রধান ব্যাংক। এ ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে। এটি মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে। অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে এ ব্যাংক বিভিন্ন পরিচালনা নীতি প্রণয়ন করে। তালিকাভুক্ত ব্যাংকসমূহ এসব নিয়ম-নীতি মেনে চলে। বাণিজ্যিক ব্যাংকসমূহর আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংক ঋণ ও পরামর্শ দিয়ে সাহায্য করে। এছাড়া এ ব্যাংক বিভিন্ন নীতি প্রণয়নের মাধ্যমে বাজারে ঋণের পরিমাণ কাম্যস্তরে রাখে। উপরিউক্ত কাজের আলোকে বলা যায়, আন্নির চাচার কর্মরত ব্যাংকটি বাংলাদেশের প্রধান ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
আন্নির চাচা যে ব্যাংকে চাকরি করেন তা দেশের প্রধান ব্যাংক- -বিশ্লেষণ…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর