উদ্দীপকের পদ্মা ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
উত্তর: পদ্মা ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে গঠন, উদ্দেশ্য ও কার্যাবলির দিক থেকে ভিন্নতা রয়েছে। বাণিজ্যিক ব্যাংক বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে বুঝায়। আর কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে ও ঋণ দেয়। আর কেন্দ্রীয় ব্যাংক সম্পূর্ণ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে পদ্মা ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। পাশাপাশি তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সহযোগিতা, নতুন পণ্য উদ্ভাবন ও জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখছে। অর্থাৎ পদ্মা ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক। এর প্রধান উদ্দেশ্য জনকল্যাণ। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। পদ্মা ব্যাংক দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংকের এই ক্ষমতা না থাকলেও বিনিময়ের মাধ্যম (চেক, বিনিময় বিল) প্রচলনের ক্ষমতা রয়েছে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান গ্রাহক হচ্ছে জনগণ। আর পদ্মা ব্যাংকের প্রধান গ্রাহক হচ্ছে অন্যান্য ব্যাংক। সর্বপরি, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পদ্মা ব্যাংক বাকি সব ধরনের ব্যাংকের (বাণিজ্যিক, শিল্প বিনিয়োগ, কৃষি) ব্যাংকার হিসেবে কাজ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের পদ্মা ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে তুলনামূলক আলোচনা …
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর