বেকার সমস্যা সমাধানে 'মহানন্দা' ব্যাংকটির ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: বেকার সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে মহানন্দা ব্যাংক মুখ্য ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। জনকল্যাণই এ ব্যাংকের মুখ্য উদ্দেশ্য। তালিকাভুক্ত ব্যাংক নিয়ন্ত্রণের পাশাপাশি এ ব্যাংক দেশের বেকার সমস্যা দূরীকরণে বিভিন্ন রকম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। উদ্দীপকে দেশের মুদ্রা বাজারকে সুসংগঠিত আকারে পরিচালনা করার উদ্দেশ্য মহানন্দা ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। প্রয়োজনের খাতিরে দেশের অন্যান্য স্থানে আরো শাখা স্থাপন করে ব্যাংকটি সফলতার সাথে তার কাজ করে যাচ্ছে। অর্থাৎ মহানন্দা ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে মহানন্দা ব্যাংক দেশের উৎপাদনশীল খাতে অধিক ঋণ দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দেয়। এতে দেশে উৎপাদন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ে। এছাড়াও যে সব খাতে ঋণ দিলে দেশের বেকারত্ব কমবে, ঐ সব খাতে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণদানে বাধ্য করতে পারে। ব্যাংকটি নতুন উদ্যেক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করে বেকারত্ব কমাতে সাহায্য করে। আবার, নতুন ব্যাংক ও শাখা খোলার অনুমতি দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের মহানন্দা ব্যাংক বিভিন্ন উপায়ে বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
বেকার সমস্যা সমাধানে 'মহানন্দা' ব্যাংকটির ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর