'বরং দুঃখেই কাটে তাদের দিনকাল'- চরণটির ভাবের সাথে 'পদ্মা' কবিতার নিচের কোন চরণের ভাবের সাদৃশ্য রয়েছে?
ক. তোমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পান্ডুর
খ. সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল
গ. বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান
ঘ. মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার
উত্তর: বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান
ব্যাখ্যা: * তথ্য-ব্যাখ্যা: 'বরং দুঃখেই কাটে তাদের দিনকাল' চরণটির ভাবের সাথে 'পদ্মা' কবিতার 'বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান' চরণের ভাবের সাদৃশ্য রয়েছে। কেননা বর্ষায় পদ্মাতীরবর্তী মানুষের ঘরবাড়িসহ অসংখ্য সম্পদ ভেসে যায়। বিপর্যন্ত হয় জনজীবন; দুঃখে কাটে তাদের দিনকাল।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · MCQ