পদ্মাকে দেখে কেঁপে উঠেছে-
ক. নির্ভীক জোয়ান
খ. দুরন্ত হার্মাদ
গ. সংগ্রামী মানুষ
ঘ. প্রদীপ্ত স্রোতধারা
উত্তর: দুরন্ত হার্মাদ
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা: 'পদ্মা' কবিতায় বাংলাদেশের সর্ববহৎ নদী পদ্মার দুটি রূপ প্রকাশ পেয়েছে। এর প্রমত্ত, ভয়ংকর রূপটি দেখে দুরন্ত হার্মাদের কেঁপে ওঠার কথা বলা হয়েছে। দুরন্ত হার্মাদ বলতে এখানে পর্তুগিজ জলদস্যুদের কথা বলা হয়েছে, যারা বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় ঋদ্ধ। অনেক সমুদ্রে ঘোরা দুরন্ত পর্তুগিজ জলদস্যু হার্মাদরাও প্রমত্ত পদ্মাকে দেখে ভয়ে কেঁপে ওঠার কথা বলেছেন কবি।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · MCQ