বিশ্ব শান্তিরক্ষায় উদ্দীপকে 'খ' নামক আন্তর্জাতিক সংস্থাটির কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের 'খ' নামক সংস্থাটি হলো জাতিসংঘ। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের কার্যক্রম অসামান্য। বিংশ শতাব্দীতে ভয়াবহ বিশ্বযুদ্ধ বিশ্ববাসীকে আতঙ্কিত করে তুলেছিল। বিশ্বশান্তির আশায় শান্তিকামী মানুষ তখন সমাধানের পথ হিসেবে জাতিসংঘের সৃষ্টি করে। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ আত্মপ্রকাশ করে যার সদর দপ্তর অবস্থিত আটলান্টিক পাড়ের নিউইয়র্ক শহরে। উদ্দীপকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপর দলটি আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরবর্তী একটি দেশে গিয়ে 'খ' নামক একটি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর দেখতে পায়। এ সংস্থার শান্তিকামী যেকোনো রাষ্ট্র সদস্য হতে পারে। এরূপ বর্ণনা জাতিসংঘকে উপস্থাপন করে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উল্লিখিত সংস্থা তথা জাতিসংঘের প্রয়োজনীয়তা অপরিসীম। লীগ অব নেশনস-এর ব্যর্থতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসলীলা অনুধাবন করে বিশ্বব্যাপী শান্তি আনয়নের জন্য বিশ্ব নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ। জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা, আন্তর্জাতিক আইনের সাহায্যে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকল বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের কোথাও যুদ্ধ বা সামরিক সংঘাত বাধলে জাতিসংঘ তা বন্ধ করার উদ্যোগ নেয়। কখনো কখনো যুদ্ধ বন্ধে বা যুদ্ধের পর ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য জাতিসংঘ তার শান্তিরক্ষী বাহিনীকেও সংঘাতপূর্ণ এলাকায় পাঠায়। এছাড়া বিশ্ব থেকে ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা দূর করা, মানবাধিকার প্রতিষ্ঠা, পরিবেশ দূষণজনিত সমস্যা মোকাবিলা, জনসংখ্যা বিস্ফোরণরোধ, নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মকান্ড পরিচালনার মাধ্যমেও জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
বিশ্ব শান্তিরক্ষায় উদ্দীপকে 'খ' নামক আন্তর্জাতিক সংস্থাটির কার্যক্র…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর