ঘটনা-২ এ উল্লিখিত সংস্থাটির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে- বিশ্লেষণ কর।
উত্তর: ঘটনা-২ এ উল্লিখিত সংস্থাটি হলো ওআইসি। ওআইসির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ ১৯৭৪ সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় সম্মেলনে এর সদস্যপদ লাভ করে। সদস্যপদ লাভের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। শুরু থেকেই বাংলাদেশ ওআইসির বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছে। উদ্দীপকের ঘটনা-২-এ কতিপয় মুসলিম রাষ্ট্র মিলে মুসলমানদের স্বার্থরক্ষায় একটি সংস্থা গড়ে তোলে। ১৯৬৯ সালে সংস্থাটি সদস্য রাষ্ট্রের রাষ্ট্র প্রধানদের নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করে। এখানে মূলত ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির রূপ প্রকাশ পেয়েছে। বাংলাদেশের সাথে এ সংস্থাটির গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ওআইসির প্রতিটি প্রতিষ্ঠান, অজ্ঞাসংগঠন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও ওআইসির প্রতিটি উদ্যোগে বাংলাদেশ সংহতি প্রকাশ, একাত্মতা ঘোষণা ও সহযোগিতা করেছে। আবার, বাংলাদেশ ওআইসি-এর সদস্য রাষ্ট্রসমূহের দ্বারা বিভিন্ন সহযোগিতাও পেয়েছে। সংস্থাভুক্ত দেশসমূহের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্কে আবদ্ধ থেকে তেল সমৃদ্ধ মুসলিম দেশগুলোতে বাংলাদেশের বিশাল জনশক্তি রপ্তানির দ্বারা বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ ওআইসির সদস্য রাষ্ট্রের সহযোগিতা লাভ করে আসছে। প্রতিবছর বাংলাদেশের বহুসংখ্যক লোক হজ্জ করার জন্য সৌদি আরব যায়। তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং পুরাতন মসজিদ সংরক্ষণের জন্য বাংলাদেশ ওআইসির কাছ থেকে আর্থিক সহায়তা পায়। গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ওআইসির আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে। বস্তুত বাংলাদেশ ওআইসির সদস্য হওয়ার পর থেকে এর নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুতরাং উপরিউক্ত আলোচনায় প্রমাণিত হয় ঘটনা-২ এ বর্ণিত সংস্থাটি অর্থাৎ ওআইসির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
ঘটনা-২ এ উল্লিখিত সংস্থাটির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর